নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহল বিক্রি,ব্যবসায়ী গ্রেফতার

আগস্ট ৮, ২০২৫ ১:৫২ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা থেকে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্যসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানার দেউলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে হোমিওপ্যাথিক ব্যবসার নামে ছদ্মবেশে চলা এই মাদক বাণিজ্যের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় ব্যবসায়ী মো. সুজনকে (১৯)। তিনি বাগমারা থানার মীর্জাপুর গ্রামের খুশবর আলীর ছেলে।

আরও পড়ুনঃ  সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৮ আগস্ট) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগমারার দেউলিয়া গ্রামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত প্রাণঘাতী মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দলের সদস্যরা সুজনের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।

এরপর গভীর রাতে দেউলিয়া এলাকায় র‌্যাব-৫ এর অভিযানিক দল একটি অটোভ্যানসহ আসামিকে আটক করে। ভ্যানে থাকা খড়ের আটির স্তূপের নিচে লুকানো অবস্থায় তিনটি কার্টনে ৬৪৮ বোতল (৬৪.৮ লিটার) অ্যালকোহল উদ্ধার করা হয়। এসব কার্টুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধের নামে পরিবহন করা হয়েছিল।

আরও পড়ুনঃ  আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি অটোভ্যান, ১২০টি ধানের আটি, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যে থাকা অ্যালকোহলের মাত্রা প্রায় ৯০ শতাংশ, যা অতিমাত্রায় প্রাণঘাতী। ইতোমধ্যে এই মাদক সেবনে প্রাণনাশের ঘটনাও ঘটেছে। গ্রেফতার আসামি সুজন দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় হোমিওপ্যাথির ছদ্মবেশে রাজশাহী জেলা ও মহানগর এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবকদের কাছে এই প্রাণঘাতী মাদক সরবরাহ করে আসছিল।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।