নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অক্টোবর ৯, ২০২৬ ৯:০৭ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহী বাঘায় জেলার পুলিশের যৌথ অভিযানে চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চর এলাকা থেকে ১ টি .২২ বোর এয়ারগান ও পলাশী ফতেপুর এলাকা ১ টি একনলা বিশিষ্ট কাটা বন্দুক, গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনৈক রুহুল আমিনের বসত বাড়ির পার্শ্ব হতে ৫ টি ধারালো হাসুয়া ও ১ টি লোহার হাতুড়ী উদ্ধারসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপে পরিণত গাজার ছবি দেখিয়ে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে অভিযান পরিচালনা করে ওইসব অস্ত্র উদ্ধারসহ আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর দিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এটি এম মাইনুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অভিযানকালে চক রাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মোঃ আফাজ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এর কলাবাগান থেকে ১ টি .২২ বোর এয়ারগান, পলাশী ফতেপুর গ্রামের জনৈক রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পার্শ্বের খেজুর বাগানের মধ্য হতে ১ টি একনলা বিশিষ্ট কাটা বন্দুক, গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনৈক রুহুল আমিনের বসত বাড়ির পার্শ্ব থেকে ৫ টি ধারালো হাসুয়া ও ১ টি লোহার হাতুড়ী উদ্ধারসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে জেলা পুলিশ। উল্লেখ্যে যে, উক্ত অভিযানে

আরও পড়ুনঃ  নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) হক জানান, তাদের বিরুদ্ধে অস্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠা হয়েছে। এই যৌথ অভিযান চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।