নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিএনপি নেতা চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

জুন ৭, ২০২৩ ৯:৫৮ 👁️ ৭৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

বুধবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে আদেশ দেন আদালত।

আরও পড়ুনঃ  নরওয়ের সাথে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এর আগে চাঁদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ। এদিন সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ ঘটনার পর ২৫ মে চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেন আশিকুর রহমান অনু নামের এক ব্যক্তি। এরপর গত ২৮ মে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। আবেদনের প্রেক্ষিতে ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।