নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মার্চ ৫, ২০২৪ ৪:৫৭ 👁️ ৬৯১ views
Link Copied!

সুমাইয়া সুলতানা হ্যাপি : পাবনায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে র‌্যাব সদস্যরা সেলিম হোসেন (২৫) নামের এক-যুবককে গ্রেফতার করেছেন ।

আরও পড়ুনঃ  বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

গ্রেফতারকৃত সেলিম হোসেন পাবনার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালীপাড়া গ্রামের রফিক হোসেনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

মঙ্গলবার (৫ মার্চ) র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান স্বাক্ষরিবত এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসামি সেলিম হোসেন জনৈক ব্যক্তির মেয়েকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পাবনার রানা ইকো পার্কের পিছনে তুষার রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ  নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

বিষয়টি মেয়ের বাবা জানতে পেরে আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামী ঢাকায় আত্মগোপনে ছিলো। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল সোমবার (৪ মার্চ) তাকে নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।