নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্বকাপই চূড়ান্ত স্বপ্ন নয় রোনালদোর

জানুয়ারি ৭, ২০২৬ ৯:৫৮ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই দীর্ঘদিনের। ২০২২ বিশ্বকাপে শিরোপা জেতার মাধ্যমে নিজেকে একধাপ এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এরপর থেকে রোনালদোর হাতে বিশ্বকাপের শিরোপা দেখছে চাইছেন সিআর সেভেন ভক্তরা। কিন্তু পর্তুগিজ সুপারস্টার জানালেন, বিশ্বকাপই তার চূড়ান্ত স্বপ্ন নয়।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, একটি টুর্নামেন্টের ট্রফিই পুরো ক্যারিয়ারের মানদণ্ড নির্ধারণ করতে পারে না। ছয় কিংবা সাত ম্যাচের প্রতিযোগিতা দিয়ে ইতিহাস বিচার করা কখনই ঠিক না।

আরও পড়ুনঃ  খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

রোনালদো বলেন, ‘‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ‘ক্রিস্টিয়ানো, বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন?’ তাহলে আমি বলবো, না। এটা আমার স্বপ্ন নয়। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই কেবল আমার নাম ফুটবল ইতিহাস থেকে আলাদা হবে, আমি এমনটা মনে করছি না। আপনি কি মনে করেন, একটি টুর্নামেন্টের মাধ্যমে কোনো ফুটবলারের পুরো ক্যারিয়ার বিবেচনা করা উচিত।’’

বয়সটা ৪০ বছর ছাড়িয়ে গেছে রোনালদোর। এখনও অবসরের কথা ভাবছেন না তিনি। বরং ১০০০ গোলের লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। সেই লক্ষ্য থেকে মাত্র ৪২টি গোল দূরে অবস্থান আল নাসরের এই ফুটবল তারকার। ইনজুরিতে না পড়লে ২০২৬ সালের সেপ্টেম্বরেই নিজের লক্ষ্যে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রোনালদো।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

এর আগে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো জানিয়েছিলেন, আরও শিরোপা জিততে চান তিনি। একই সঙ্গে সবাই যে সংখ্যার কথা জানেন, সেটিতেও পৌঁছাতে চান ৪০ বছর বয়সী এই ফুটবলার।

এই মুহূর্তে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগ শিরোপার দিকেই নজর রয়েছে তার। পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রোনালদোর দল আল নাসর। টেবিলের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে আল নাসর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।