নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিসিএসআইআর রাজশাহীর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপনী

জানুয়ারি ৩১, ২০২৬ ১১:১৪ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী (২৯-৩১ জানুয়ারি ২০২৬) “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬” সমাপ্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন), বিসিএসআইআর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁঞা, সিএসও।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছাঃ শারমিনা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কল্পনা শক্তির দ্বারা জ্ঞান বিকশিত করে বিশ্বকে এগিয়ে নেবার আহবান জানান। তিনি আরো উল্লেখ করেন, আজকের একটি ছোট পদক্ষেপ আগামী দিনের বড় আবিষ্কারের সূচনা আর প্রতিটি সফলতার পেছনে থাকে অদম্য চেষ্টা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ইফতেখার আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন এই বিজ্ঞান মেলা বইয়ের অর্জিত জ্ঞানকে বাস্তবিক প্রয়োগিক দিক বোঝাতে সহায়ক হবে। তিনি আরো উল্লেখ করেন, সব প্রযুক্তিই বিভিন্ন গবেষণার ফল, তাই শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার প্রতি আহবান জানান।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

প্রধান অতিথি বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ তাঁর বক্তব্যে তারুণ্যের মধ্যে থেকে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং বিজ্ঞান চর্চায় এই মেলা ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর পাশাপাশি তিনি শিক্ষক ও অভিভাবকদের বিজ্ঞান মনস্ক জাতি গঠনে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁঞা বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে সুপ্ত প্রতিভা জাগানোর মাধ্যমে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মেধা সম্পদ বৃদ্ধি করা। এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৫১ টির বেশি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে প্রাণবন্ত করে তোলে। মেলার সমাপনী দিনে স্টল মুল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় এবং ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

মেলায় স্টলে ‘অ’ গ্রুপে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) প্রথম স্থান অধিকার করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজশাহী কলিজিয়েট স্কুল, তৃতীয় স্থান অধিকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। এছাড়া ‘ই’ গ্রুপে(৯ম-১০ম শ্রেণি) প্রথম স্থান অধিকার করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অধিকার করেছে বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। ‘ঈ’ গ্রুপে (১১শ-১২শ শ্রেণি/ বিজ্ঞান ক্লাব/ স্বশিক্ষিত বিজ্ঞানী)প্রথম স্থান অধিকার করেছে প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে ইন্জিনিয়ার’স ডিন, তৃতীয় স্থান অধিকার করেছে মাদারবখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ।

উল্লেখ্য মেলা প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ পর্যন্ত চলমান ছিল এবং তথ্য ও প্রদর্শনী স্টলের মাধ্যমে বিসিএসআইআর-এর বিভিন্ন পণ্য সম্পর্কে দর্শনার্থীদের অবগত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।