নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বুসান চলচ্চিত্র উৎসবে দুই বিভাগে পুরস্কার জিতলেন কারিশ্মা

অক্টোবর ১২, ২০২৩ ২:৪৭ 👁️ ৯৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভারতের অপরাধ বিষয়ক সাংবাদিক জিগনা ভোরার জীবনকাহিনি তুলে ধরা হয়েছিল ‘স্কুপ’ ওয়েব সিরিজে। তার লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজটি। সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর গল্প। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে।
দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষও গিয়েছেন সেখানে। সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউড অভিনেত্রী কারিশ্মা তান্না।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

হনসল মেহতা পরিচালিত স্কুপ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন কারিশ্মা। সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
বুসানে কারিশ্মাই ছিলেন একমাত্র ভারতীয়, যিনি দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এবং দুটিতেই জিতেছেন। এর মধ্যে একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ। বুসানের রেড কার্পেটে কালো শাড়ি পরে গিয়েছিলেন কারিশ্মা। ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকেই। তিনি যেতেই নজর কেড়ে নেন সবার।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

বুসানে গিয়ে অভিনেত্রী বলেছেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত। ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য। সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সফলতা এসেছে। এত ভালবাসা দেওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। এসব কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে আমাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।