নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারতে তিন বাংলাদেশি গ্রেপ্তার

এপ্রিল ২১, ২০২৫ ৮:৩২ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শনিবার ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগরতলা রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার বাসিন্দা কামরুন নেসা (২৩) চট্টগ্রামের মোহাম্মদ ইসমাইল হোসাইন (২২) ও মোহাম্মদ নুর হোসাইন (২৫)।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে কামরুন নেসা কলকাতা হয়ে ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন। আর বাকি দু’জনের কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন বাংলাদেশির বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আগরতলা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।