নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ

নভেম্বর ১, ২০২৫ ১:২৯ 👁️ ৪৪ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়। গণতন্ত্র হরণ করে ১৭ বছর আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

তিনি বলেন, ২০১৮ সালে ভোট দিতে পারিনি। ২০২৪ সালের ডামি নির্বাচনে মাধ্যমে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো।

শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে গজারিয়া স্পোটিং ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

আরও পড়ুনঃ  বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

গত ১০ মাস ধরে ঐক্য কমিশন আলোচনার নামে নাটক ও যে রিপোর্ট জমা দিয়েছে তা দেশের মানুষের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।

তিনি বলেন, অনেক কিছুতে মতামত ভিন্ন থাকা সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে ও দেশের স্বার্থে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে জুলাই সনদ সই করেছে।

কিন্তু ফ্যাসিবাদের পতনে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেঈমানি করেছে এই ঐক্যমত কমিশন। জুলাই সনদের সাথে ঐক্য কমিশনের রিপোর্টের কোনো মিল নাই। এটা রাজনৈতিক দলগুলোর সাথে ধোঁকাবাজি, দেশের প্রত্যেকটা মানুষের সাথে ধোকাবাজি করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

শামা ওবায়েদ আরো বলেন, ২৪ এর অভ্যুত্থানে বিএনপিসহ সকল ছাত্র সমাজ ও অবিভাবকরা মাঠে নেমেছিলো এই দেশে গণতন্ত্র দেখার জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে কারো কোনো নিরাপত্তা নাই, কারো কর্মসংস্থানও হচ্ছে না।

তিনি বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারী মাসের প্রথম অর্ধে যদি নির্বাচন দিতে ব্যর্থ হয়, এবং ডিসেম্বরে সিডিউল ঘোষনা করতে গড়িমসি হয়, তাহলে ভেবে নেবো ক্ষমতার লোভ তাদের পেয়ে বসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।