নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোট নিয়ে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

জানুয়ারি ১১, ২০২৬ ১:২৯ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি-কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন এই সভার বিজ্ঞপ্তি জারি করেছিলেন।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত এই সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

এ ছাড়া উপস্থিত রয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে প্রস্তাবিত গণভোটের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বিভিন্ন বাহিনীর মধ্যকার সমন্বয় বৃদ্ধি এবং নিরাপত্তা ছক চূড়ান্ত করাই এই সভার মূল লক্ষ্য। বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।