নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে কার্যক্রম শুরু রাসিকের

মে ৩, ২০২৫ ২:৫৯ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। ৪ মে রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের পরিচ্ছন্ন বিভাগ কর্মপরিকল্পনা গ্রহণ এ কার্যক্রম বাস্তবায়ন করছে। কর্মপরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম চলবে আগামী ১৫ মে পর্যন্ত। প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা হতে ৩০টি ওয়ার্ডে মোট ১২দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

কর্মপরিকল্পনা অনুযায়ী ৪ মে হতে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার ০৯, ১১, ১২, ১৩, ২২নং ওয়ার্ড এলাকায়, মঙ্গলবার ২০, ২১, ২৩, ২৪, ২৫ বুধবার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০নং ওয়ার্ড, শুক্রবার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ড, শনিবার ০৬, ০৭, ০৮, ১০, ১৪ নং ওয়ার্ড, রবিবার ০১, ০২, ০৩, ০৪, ০৫নং ওয়ার্ড এলাকায় ফগার স্প্রে করা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্ম তালিকা অনুযায়ী স্প্রে’র কাজ পরিচালিত হবে। কর্ম তালিকা মোতাবেক প্রতিদিন ৫টি ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা হতে হতে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। রাসিকের এ কার্যক্রমে সহযোগিতা করতে মহানগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।