নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মাদকাসক্ত অবস্থায় রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

আগস্ট ৯, ২০২৫ ৩:৪৯ 👁️ ৫০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুনকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫)। মাদকাসক্ত অবস্থায় তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

শনিবার (৯ আগস্ট) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর তালাইমারি এলাকায় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে টহলরত র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেফতার রেজা উন-নবী আল মামুন নগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার খয়রাত উন-নবীর ছেলে। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী মোড়ে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিল। একপর্যায়ে তালাইমারী মোড়ে চায়ের দোকানের সামনে এসে হঠাৎ রাস্তার পাশে আইল্যান্ডের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক তৈরি করে। এতে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা তৈরি করে। পরবর্তীতে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

র‌্যাব বলছে, তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স তল্লাশির সময় ৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা, তিনটি মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নগরীর মতিহার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।