নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মামার হাত ধরেই অভিনয়ে এলেন সালমানের ভাগ্নী

সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৬:০৩ 👁️ ১০৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বলিউডে অনেক অভিনেত্রীরই ক্যারিয়ারের শুরুটা হয়েছে সালমান খানের হাত ধরে। এবার অভিষেক হতে চলেছে সালমানের ভাগ্নীর। সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর কন্যা আলিজেহর অভিনয়ে হাতেখড়ি হবে মামা সালমানের মাধ্যমে। সালমান খান ফিল্মস ব্যানারে নির্মিত ‘ফররে’ সিনেমায় অভিনয় করবেন আলিজেহ। সামজিক যোগাযোগমাধ্যমে ভাগ্নির সিনেমার টিজার শেয়ার করেছেন ‘মামুজান’ সালমান খান।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সব জল্পনা শেষে বহুল আলোচিত পরিচালক সৌমেন্দ্র পাধীর নতুন সিনেমায় অভিনয়ে যাত্রা শুরু করছেন সালমান খানের ভাগ্নি। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল সিনেমা নয়, একদম অন্যরকম সিনেমা বেছেছেন আলিজেহ।
সালমান সিনেমার টিজার শেয়ার করে লেখেন, ‘আমি তো এই এফ ওয়ার্ডের কথা বলছিলাম, আপনারা কি ভেবেছিলেন? ‘ফররে’-র টিজার এখন প্রকাশ্যে।’

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সিডনির এক স্কুলের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই থ্রিলার। টিজার দেখে স্পষ্ট এডুকেশন সিস্টেমের উপর তৈরি হয়েছে এই সিনেমাটি। পড়াশোনার চাপ কিশোর-কিশোরীদের বিপথে ঠেলে দিচ্ছে, পরীক্ষায় সফল হতে টুকলির আশ্রয় নিচ্ছে তারা। কিন্তু এর ফল কী হবে? নাকি এই ভুলের বড় মাশুল দিতে হবে তাদের?

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

আলিজেহ-র বাবা অতুল অগ্নিহোত্রী এক সময় দাপুটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডে। এখন তিনি নামকরা প্রযোজক। নব্বইয়ের দশকে নানা পাটেকরের সঙ্গে ক্রান্তিবীর সিনেমা অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রাধে, ভারত, ‘বডিগার্ড’ সিনেমার প্রযোজনাও করেছেন অতুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।