নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিডিয়াকে স্বাগত জানাল আজারবাইজান, আড়ালে বাংলাদেশ

ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৫ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ টুর্নামেন্টর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলছে। আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে ইউরোপের দল আজারবাইজানের মুখোমুখি হবে।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল সাফ অ-১৭ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল। সিনিয়র জাতীয় দল কখনো ইউরোপের দলের সঙ্গে খেলার সুযোগ পায়নি। তাই আগামীকালের ম্যাচটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিশেষই। কিন্তু ম্যাচের আগের দিন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ কিংবা কোনো খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি মিডিয়া। ফেডারেশনও কোচ-ফুটবলারদের আগামীকালের ম্যাচের বার্তা মিডিয়ায় সরবারহ করেনি।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপের দলের সঙ্গে খেলবে। এই ম্যাচ নিয়ে ফুটবলাঙ্গনে আগ্রহ অনেক। আন্তর্জাতিক ম্যাচের আগের দিন সাধারণত মিডিয়া অনুশীলনে প্রথম পনেরো মিনিটের প্রবেশাধিকার থাকে। বাংলাদেশ আজ ভোর ছয়টা থেকে সাতটায় অনুশীলন করার পর বাফুফে দুপুরের দিকে জানায় অনুশীলন শেষ। ভোরের অনুশীলনের ছবি দিয়েছে রাতে। ফেডারেশন কর্তারা প্রচার-প্রসারের অনুরোধ করে মিডিয়ার কাছে অথচ মিডিয়ার প্রাপ্য সুযোগই অনেক সময় প্রদান করে না।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্বাগতিক বাংলাদেশ দল মিডিয়ার মুখোমুখি না হলেও ইউরোপের দল আজারবাইজান অবশ্য মিডিয়াকে সময় দিয়েছে। আজারবাইজানের কোচ প্রথমে মিডিয়াকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই। এই মিডিয়া কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ।’ বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যেকার ম্যাচটি দেখেছি, এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে, আমি মনে করি বাংলাদেশ তাদের পারফরম্যান্স ও খেলা দিয়ে ওই ম্যাচে আরও বেশি সম্ভাবনাময় ছিল। আমি মনে করি, যদি বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচের সময় পাওয়া সমস্ত সুযোগ ব্যবহার করতে পারত, তবে তারা ম্যাচের স্কোর পরিবর্তন করতে পারত এবং জিততে পারত।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

​স্বাগতিক বাংলাদেশের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ম্যাচের বিষয়ে বলতে গেলে, আমাদের যদি বলতে হয়, আমরা তাদের খেলার পরিকল্পনা, দলগত ঐক্য, শক্তিশালী দিক এবং দুর্বল দিকগুলো জানি। আমরা জানি যে, তাদের শক্তিশালী দিক হলো তারা আক্রমণে যাওয়ার সময় ভালো কাজ করে এবং তাদের দ্রুত গতির খেলোয়াড় আছে।’

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ০-১ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে। পরের ম্যাচেও মালয়েশিয়া হেরেছে দ্বিগুণ ব্যবধানে আজারবাইজানের বিপক্ষে। আগামীকাল বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ আজারবাইজানের বিপক্ষে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।