অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতে ব্যবসায়ীরা তিনটা সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করছে, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ১০ থেকে ১৪ নম্বরের দিকে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের গাড়িতেও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ মুহূর্তে পুরো এলাকয় থমথমে অবস্থা বিরাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাজ শুরু করতে দেয়নি উত্তেজিত জনতা।

