নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মোহনপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান, দুইটি এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড

ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:২৮ 👁️ ২৮ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার মতিহার এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনভর পরিচালিত এ অভিযানে মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর সহযোগিতায় মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এস্কেভেটর অকেজো করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা বলেন, ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।