নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যশোরে লটারিতে ৯ থানার নতুন ওসি হলেন যারা

ডিসেম্বর ৩, ২০২৫ ৮:৩৯ 👁️ ৬৩ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: লটারির মাধ্যমে সারাদেশের ন্যায় যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে। ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার ৯ থানায় পদায়নকৃত ওসিরা হলেন- যশোর কোতয়ালি থানায় ফারুক আহম্মেদ, বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন, শার্শা থানায় মারুফ হোসেন, ঝিকরগাছা থানায় শাহ জালাল আলম, চৌগাছা থানায় রেজাউল করিম, অভয়নগর থানায় এসএম নূরুজ্জামান, বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান,কেশবপুর থানায় সুকদেব রায় ,ও মণিরামপুর থানায় রজিউল্লাহ খান।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন- লটারির ভিত্তিতে ওসিদের বদল হওয়ার কথা রয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এখনো অফিসিয়ালি কোনো আদেশ পাইনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।