নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

যেভাবে দীপঙ্করের প্রেমে পড়েন দোলন!

জানুয়ারি ১১, ২০২৪ ৭:০৩ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপঙ্কর দে ও দোলন রয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর আজ তারা সুখী বিবাহিত দম্পতি। যদিও তাদের প্রেম, বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

কারণ দীপঙ্করের সঙ্গে দোলনের বয়সের পার্থক্য প্রায় ২৪ বছর। বয়সের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়েই একসঙ্গে পথ চলেছেন এই জুটি। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের সেটে হাজির হয়ে দীপঙ্করের সঙ্গে প্রেম নিয়ে মুখ খোলেন দোলন রয়। জানান, নব্বইয়ের দশকে কীভাবে একে অন্যের প্রেমে পড়েছিলেন।

আরও পড়ুনঃ  পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

নিজেদের প্রেম কাহিনী নিয়ে দোলন বলেন, ‘১৯৯৭ সালে আমাদের প্রেমের শুরু। দেশের বাইরে বিদেশে নাটক করতে গিয়ে প্রথমে বন্ধুত্ব। সেখান থেকে ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়ে যাই।’

দীর্ঘদিনের প্রেমের পর ২০০৪ সাল থেকে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন এই জুটি। মানুষের কটু কথা কানে না নিয়ে একছাদের নিচে বাস করতে শুরু করেন দু’জনে। এরপর ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।

আরও পড়ুনঃ  কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

প্রায় ২৭ বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন টলিউডের এই তারকা অভিনেতা-অভিনেত্রী। বয়স নিয়ে যতোই সমালোচনা হয়েছে, প্রতিবারই নাকি বিষয়গুলো ঠান্ডা মাথায় সামলে নিয়েছেন দীপঙ্কর।

স্বামী সম্পর্কে দোলন জানান, সে খুবই ঠান্ডা মেজাজের একজন মানুষ। ভীষণ খাদ্যরসিক। স্পাইসি খাবার খেতে ভালোবাসেন। তবে তার স্বাস্থ্যর দিকে খেয়াল রেখেই রান্না করতে হয় আমাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।