স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস। রাকাব, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর তত্ত্বাবধানে রোববার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর উপ-সহকারী পরিচালক আকতার হামিদ খান অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। রাকাব কর্মকর্তা-কর্মচারীরা অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

