নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি

জুলাই ৭, ২০২৫ ১০:০৪ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুনঃ  ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

সোমবার (০৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। নিবন্ধিত দলগুলোকে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ৫১টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।