নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে আরও এক বাসে আগুন

নভেম্বর ২০, ২০২৩ ১২:১৪ 👁️ ৬০৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ও তার সহকারী ছাড়া কোনো যাত্রী ছিলেন না। এটি নাটোরের কিষোয়ান কোম্পানির বাস।

আরও পড়ুনঃ  গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।’

আরও পড়ুনঃ  বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহকারী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পুলিশও ঘটনাস্থলে যায়। ওসি আরও বলেন, এ ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এর আগে রোববার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুরে একটি চলন্ত বাসে পেট্রল বোমা ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরে এসে এ ঘটনা ঘটায়। পেট্রল বোমার আগুনে এই বাসটিও পুড়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।