নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে এক দফা দাবিতে নার্সিং শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১২:০৭ 👁️ ৪৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং সেই পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে কর্মসূচি পালন করা হয়। রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় রামেক হাসপাতালে কর্মরত নার্সরাও এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এ সময় ‘দাবি মোদের একটাই, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’, নানা রকম স্লোগান দেন শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোন রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন।
তারা আরও বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে, যা কোন ভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সাথে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।