নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে করোনা নমুনায় ১৯৮ জনে আক্রান্ত ৫১ জন: ২৬ শতাংশ

জুন ১৫, ২০২৫ ১১:২৮ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গত ১৯ দিনে ১৯৮ জন রোগীর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজেটিভ হয়েছেন ৫১ জন। এতে শতকরা হিসেবে আক্রান্তের হার দাঁড়ায় ২৫ দশমিক ৭৫ শতাংশ। যা প্রায় ২৬ শতাংশ। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

সর্বশেষ রোববার (১৫ জুন) রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজেটিভ হয়েছেন ৯ জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুরুর দিকের তুলনায় এখন আক্রান্তের হার কম। গত ৩১ মে থেকে ফের বাড়তে থাকে করোনার সংক্রমণ। সেদিন থেকে করোনা পরীক্ষা শুরু করা হয়।

আরও পড়ুনঃ  গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসএমএম রাজিউল কারিম বলেন, রাজশাহীতে সংক্রমণ শুরু হয়েছে ইদের আগে। সব মিলিয়ে কেমন সংক্রমণ হলো সেটি বুঝতে অন্তত ৭ দিন সময় লাগবে। আমরা মানুষকে সচেতন করছি। অনান্য নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে বলছি। তবে আশার কথা হলো, রাজশাহীতে এখনো কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এক প্রশ্নের উত্তরে সিভিল সার্জন বলেন, এটি বড় কিন্তু এটি এখনো হটজোন বলা যাবে না। কেননা এটি মাত্র মেডিকেলের টেস্ট।

আরও পড়ুনঃ  সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এদিকে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রস্তুত রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। প্রস্তুতির অংশ হিসেবে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের টিম। তবে এ বছর করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। বাইরে গেলে মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।