নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ছাত্রলীগ ছাত্রশিবির সংঘর্ষ

নভেম্বর ৯, ২০২৩ ১০:১৭ 👁️ ১১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর তালাইমারিতে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে নগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুপুর আড়াইটার দিকে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি ঝুটিকা মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এতে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনসাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কোনো হতহত হয়নি। এছাড়াও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

এদিকে অপ্রিতিকর ঘটনা এড়াতে পরে সেখানে মহানগর আওয়ামী লীগ ও রুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ অবস্থান নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।