নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার

জুন ২৩, ২০২৫ ৩:৪৩ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন (২২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) । রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর রায়পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল। গ্রেফতার রহিম হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল গ্রামের সাইফুলের ছেলে।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন নওদাপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দলটি রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রহিমকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানায়, সে ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর ও এর আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও টিপ চাকু দিয়ে পথচারিদের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছিনতাই ছাড়া রহিমের আর অন্য কোন পেশা নেই বলেও সে স্বীকার করে।

একাধিক মামলায় এজাহারভুক্ত এই আসামীকে আজ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।