স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সমাবেশে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশকে হানাদারমুক্ত করতেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি অনেক পরীক্ষা দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন। তাঁকে সামনে রেখেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।সরকারি আদেশ দেখুন
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপির নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জোর করে বা অন্য কোনো স্বৈরাচারের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি বিভিন্ন সময়ে চরম পরীক্ষা দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক ও সর্বোচ্চ অবদান রয়েছে। তাঁকে সামনে রেখেই এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
