নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নভেম্বর ২০, ২০২৩ ৭:৪৫ 👁️ ৯২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন শিমলা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. ফরিদুজ্জামান (২১)। তিনি রাজশাহীর বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

নিহত ফরিদুজ্জামানের বাবার নাম দুরুল হুদা। তিনি রাজশাহী মহানগর পুলিশের একজন সদস্য। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

তিনি জানান, ফরিদুজ্জামান মোটরসাইকেলে এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সার্কিট হাউসের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ফুটপাতে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়েন। এ সময় ফরিদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর সামান্য আহত হন।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফরিদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।