নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে শারদ আনন্দ উৎসব

অক্টোবর ১৫, ২০২৩ ১১:০৪ 👁️ ১১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শারদ আনন্দ উৎসব। রোববার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। সেখানে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র সাত টাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ব্যবস্থা ছিল। এছাড়া সাত টাকায় নতুন শাড়ী, লুঙ্গি, পাঞ্চাবী, বাচ্চাদের পোশাকও কেনা গেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

কেনাকাটা শেষে মিষ্টি ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল সবার জন্য। সকালে আরএমপির অতিরিক্ত কমিশনার বিজয় বসাক প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আয়োজকেরা জানান, এ শারদ উৎসবে রাজশাহীর প্রায় এক হাজার মানুষ অংশ নেন। তারা ২৬ ধরনের পণ্য কেনার সুযোগ পান এখানে। সাত টাকায় সব মিলিয়ে প্রতিটি পরিবার প্রায় দেড় হাজার টাকা সমমূল্যের পণ্য পান।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।