নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার

মার্চ ২৭, ২০২৫ ৯:২৯ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের বাড়ি বাঘা উপজেলায়।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ বৃহস্পতিবার সকালে নগরীর কোর্ট এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ দুপুরে ওই কিশোর এক শিশুকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাঘা থানায় ওই কিশোরকে আসামি করে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব মামলাটির ছায়া তদন্ত করছিল।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযুক্ত কিশোরকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতে সোর্পদ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।