নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে হোমিওপ্যাথি দোকান থেকে অ্যালকোহল উদ্ধার: গ্রেপ্তার ১

মে ২৭, ২০২৫ ৬:৩৭ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে ২৪০ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দোকান মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

সোমবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল বাগমারা উপজেলার মচমইল গ্রামে আপেলের বাড়িতে অভিযান চালায়। এই বাড়ির সঙ্গেই আপেলের হোমিওপ্যাথি ওষুদের দোকান।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আপেল দীর্ঘসময় ধরে হোমিওপ্যাথি ওষুধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে অ্যালকোহল বিক্রি করে আসছিলেন। তার দোকান থেকে অ্যালকোহল উদ্ধারের ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

আসামি আপেলকেও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।