নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই : মিনু

ফেব্রুয়ারি ৬, ২০২৬ ২:১৩ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, এসেছি জনগণের সেবক হতে। রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই।

তিনি বলেন, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করবো। কোনো দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ) বিনোদপুর বাজারে গণসংযোগ ও প্রচার-প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিনু বলেন, বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে ছিল। আজও আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

গণসংযোগকালে স্থানীয় ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের পাশে থাকতে চাই, সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছি।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রার্থী মিনু মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনেক ভোটার জানান, একজন প্রার্থী সরাসরি এসে কথা বলায় তারা আশাবাদী হয়েছেন।

আরও পড়ুনঃ  বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

সাধারণ ভোটারদের সরাসরি কাছে পৌঁছে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। এ সময় ওয়ার্ডজুড়ে ব্যাপক সাড়া পড়ে। সকাল থেকে শুরু হওয়া গণসংযোগে মিনু ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, প্রধান সড়ক ও বাজার এলাকায় পথসভা, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন। তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নাগরিক সেবা বলতে কার্যত কিছুই নেই। রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, বর্ষা এলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এসব সমস্যা সমাধান করতেই নির্বাচনে প্রার্থী হয়েছি।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গণসংযোগ চলাকালে ওয়ার্ডজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। দলীয় নেতারা জানান, নিয়ম মেনে শেষ দিন পর্যন্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।