নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি

নভেম্বর ১৩, ২০২৫ ১০:০৯ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তার পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক।

প্রধান বিচারপতি বার্তায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততার সঙ্গে একটি যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবার যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

প্রধান বিচারপতি তদন্তের সততা ও স্বচ্ছতা প্রতিটি ধাপে অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর দিয়েছেন। বিচার বিভাগ প্রত্যাশা করে যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করবে।

সুপ্রিম কোর্ট আগামী দিনগুলোতে এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, যাতে ন্যায়বিচার দ্রুত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়। এই শোকের মুহূর্তে সুপ্রিম কোর্ট শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

আজ রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ঘাতকের আঘাতে তার ছেলে নিহত হয়েছেন এবং বিচারকের স্ত্রী আহত হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আদালতসমূহ ও বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিলে গত ২৮ নভেম্বর ২০২৪ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কর্তৃক স্বাক্ষরতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।