নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য নতুন দুটি বাস চালু

ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:২৩ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের পরিবহন সুবিধা বাড়ানোর লক্ষ্যে আরও দুইটি নতুন বাস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুনঃ  রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বাস চলাচল উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর পরিবহন সমস্যা সমাধানে গৃহীত পরিকল্পনার আওতায় নতুন দুটো বাস সংগ্র্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংগৃহীত ৩০ আসন বিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো পর্যন্ত ৪৪টি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।