নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী রেলস্টেশনে হাতবোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

নভেম্বর ৬, ২০২৩ ১১:৫৮ 👁️ ১৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে পড়ে থাকা দুটি ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের প্রধান ফটকের সামনে কে বা কারা ককটেলগুলো রেখে যায়। খবর পেয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা গিয়ে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করে।

আরও পড়ুনঃ  রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলওয়ের আনসার সদস্যরা বস্তু দুটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখেন। রাত সাড়ে ১০টার দিকে আরএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন।

আরও পড়ুনঃ  চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে। হাতবোমা ফেলে রাখার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।