নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

মার্চ ৬, ২০২৬ ১১:০৪ 👁️ ৭৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫ মার্চ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া নামক এলাকার পদ্মা নদীর চড়ের ঝাউ বনের মধ্যে থেকে পরিত্যাক্ত বস্তা তল্লাশী করে তার মধ্য হতে ৭৯ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করে।

আরও পড়ুনঃ  ডুব দিয়ে পানি খাওয়ার পর যমুনাকে ‘দূষণমুক্ত’ বললেন বিজেপি নেতা

আরেক অভিযানে, একই রাত আনুমানিক ১০:৩৫ মিনিটে চারঘাট বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ঝিকরা নামক এলাকার নিকটস্থ আম বাগানের মধ্যে বিশেষ অভিযানে একটি ব্যাগ পায় এবং ব্যাগটি খুললে তার মধ্য থেকে ৫০ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  টিভিতে আজকের খেলা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।