নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

নভেম্বর ২, ২০২৬ ৮:১২ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন ও সার্বিক প্রস্তুতির বিভিন্ন বিষয়ে সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ রাসিক প্রশাসক মহোদয়কে অবহিত করেন। নারী শিক্ষার অবদান ও দক্ষ মানব সম্পদ তৈরীতে এ প্রতিষ্ঠানটির সুনাম অনস্বীকার্য বিষয়টি উল্লেখ করে রাসিক প্রশাসক শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

সৌজন্য সাক্ষাৎকালে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আখতার, সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আখতার বানু সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।