নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নভেম্বর ২, ২০২৬ ৭:৩৪ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবি, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি, পবা, মতিহার থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও দেশীয় তৈরি চোলাইমদসহ ৫ মাদক ব্যবসায়ী এবং ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে কিসের ভয়ে কাঁপছিলেন রণবীর?

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১ নভেম্বর বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে মহানগর ডিবি পুলিশ পবা থানার ভবানিপুর পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাইদুর রহমানের ছেলে মো: আমিনুল (৩৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আমিনুলের বিরুদ্ধে পবা থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, মহানগর ডিবি পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া (আলীগঞ্জ) গ্রামের মো: আজাহার আলীর ছেলে মো: রাসেল হোসেন (২৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রাসেল’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাসেলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ২টি মাদক ও রাজশাহী জেলার তানোর থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাছাড়াও এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ৩১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের মো: শানু মন্ডলের ছেলে মো: শামীম ইসলাম ওরফে রকি (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় শামীমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে পবা থানা পুলিশ ১ নভেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে পারিলা গ্রামের মো: আক্কাছ শেখের ছেলে মো: নাহিদ শেখ (৩৫)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে নাহিদ’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে মতিহার থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে অক্ট্রয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাজলা গ্রামের মৃত মেহের আলী প্রামানিকের ছেলে মো: জলিল প্রামানিক (৫৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ বোতলে মোট ১.২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  এবার নির্বাচনে অংশ নিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার খড়বোনা (নদীর ধার) গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে মো: রাকিবুল (৪০)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।