নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

অক্টোবর ২, ২০২৬ ১০:৩৪ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আকরাম হোসেনের ছেলে মো: মনিরুজ্জামান ওরফে রানা (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় রানার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পৃথক ২টি মাদক মামলা, আরএমপি’র পবা থানায় ১টি সিআর মামলা এবং ডিএমপি’র মোহাম্মদপুর থানায় ১টি অভিযোগপত্রে অভিযুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে আদর্শগ্রাম নীচপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রামের আব্দুল মালেকের ছেলে মো: শাকিল ওরফে মান্না (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় মান্নার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।