নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নভেম্বর ২, ২০২৬ ৭:২১ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, রোববার (১ নভেম্বর) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৬নং মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামস্থ নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম এর সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের সম্মুখ হতে বিকাল ৫:৫০ ঘটিকায় দুইজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার কৃত অভিযুক্তরা হলেন, মো: ইসমাইল হোসেন (২৮) ও মো: ইসাহাক আলী (২৪)। মো: ইসমাইল হোসেন ও মো: ইসাহাক আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মোঃ ‍নুরুল ইসলামের পুত্র।

আরও পড়ুনঃ  গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

তিনি আরও জানান, গত ১ নভেম্বর বিকাল ৫:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ীহাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামস্থ নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম এর সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ গত ১ নভেম্বর বিকাল ৫:৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ৫:৫০ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ ১ নং অভিযুক্ত মো: ইসমাইল হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনের টেমর হতে সাদা রঙের স্বচ্ছ পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ এবং ২ নং অভিযুক্ত মো: ইসাহাক আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনের বামপাশের টেমর হতে সাদা রঙের স্বচ্ছ পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

উল্লেখ্য যে, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী পলাতক অভিযু্ক্ত মো: রুবেল হোসেন (২৩), পিতা-অজ্ঞাত, সাং-চর বাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ঘটনাস্থল হলে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।