নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজ ও পরীর বিচ্ছেদে খবরে যা বললেন চয়নিকা-সেলিম

সেপ্টেম্বর ২০, ২০২৩ ৩:২৭ 👁️ ৮২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

বিয়ের মাত্র দুই বছরের মাথায় ভেঙে গেছে এ দম্পতির সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজের উদ্দেশে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। বিষয়টি নিশ্চিত করেছে নায়িকার ঘনিষ্ঠ কিছু সূত্র।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

যে সিনেমার শুটিং থেকে তাদের পরিণয়, সেই সিনেমার নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের কথা হয় ঢাকা পোস্টের। তিনি রাজ-পরীর বিচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সেলিম বলেন, রাজ-পরীর ব্যক্তিগত জীবনের কোনো বিষয় সম্পর্কে আমার জানা নেই। তাদের সঙ্গে আমার পেশাদারি সম্পর্ক। এর বাইরে কিছু নেই।

এই তারকা দম্পতির বিয়েতে আপনিও উপস্থিত ছিলেন। আপনার সিনেমার শুটিং সেট থেকেই সম্পর্কটা বিয়ে অবধি গড়ায়। বিচ্ছেদের খবরে খারাপ লাগছে কি না– এমন প্রশ্নের জবাবে এ নির্মাতা বলেন, সিনেমার শুটিং সেট থেকে তারা সম্পর্কে জড়িয়েছে। এখানে আমার তো কোনো ভূমিকা ছিল না। তাদের বিচ্ছেদে আমার খারাপ লাগছে কি না, এমন প্রশ্নেও ‘নো কমেন্টস’।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

অন্যদিকে শোবিজ অঙ্গনে পরীমণির ‘মা’ হিসেবে পরিচিত চয়নিকা চৌধুরী ঢাকা পোস্টকে জানালেন, বিচ্ছেদের খবর তিনিও সংবাদমাধ্যম থেকেই জেনেছেন। এ বিষয়ে আজ সকাল থেকে তিনি পরীমণির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তাকে ফোনে পাননি।

চয়নিকা জানালেন, পরীর সঙ্গে তার সবশেষ কথা হয়েছে গত ১৭ সেপ্টেম্বর রাতে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। পরীমণির বিচ্ছেদের খবরে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্টস’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।