নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে

জুলাই ৭, ২০২৬ ৮:০২ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল মঙ্গলবার (৭ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

এসময় তাঁরা রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউনন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যানরিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

এছাড়া প্রতিনিধি দলটি মঙ্গলবার পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। এদিন বেলা এগারোটা থেকে রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় চারশতাধিক নিবন্ধিতশিক্ষার্থী অংশ নেয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।