নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবিতে ২টি নতুন বাসের উদ্বোধন

মার্চ ৪, ২০২৬ ১০:৫৫ 👁️ ২৫ views
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহণ বহরে আরো দুটো নতুন বাস যুক্ত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরের বাজেট থেকে প্রতিটি ৪২ আসনবিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৬টি।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

বাস উদ্বোধনের পর প্রসঙ্গক্রমে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য আধুনিক সুবিধা সংবলিত দুইটি অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

বাস উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।