নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার সাথে সভা

ডিসেম্বর ৬, ২০২৩ ৮:০৭ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিচ্ছন্ন সবুজ, স্বাস্থ্যকর, ফুলের, রাতের আলোক নগরী রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। আর এ কৃতিত্বের অংশীদার সমগ্র রাসিকের পরিষদসহ সকল কর্মকর্তা-কর্মচারীর।
তিনি আরো মেয়র বলেন, আপনারা আমাদের সহকর্মী। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনাদের নিজের শহর মনে করে এ নগরীর উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ  উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

তিনি আরো বলেন, সরকারি সহায়তার পাশাপাশি নাগরিকদের পৌরকর দিয়ে এ প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হয়। নগরীতে পার্ক, গ্রিন জোন তৈরিসহ নতুন সড়কসমূহে শোভাবর্ধক বৃক্ষরোপণ করা হবে। নগরীতে রাসিকের সকল প্রকার পরিবহনে তেল ব্যবহারে সংশ্লিষ্টদের সাশ্রয়ী হবার নির্দেশনা প্রদান করেন তিনি।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এবিএম আসাদুজ্জামান সুইট, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল- ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ শাহেদুজ্জামান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।