নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিকের সারচার্জ বিহীন বকেয়া পৌরকর পরিশোধ ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি

নভেম্বর ২৫, ২০২৪ ৮:১০ 👁️ ৩৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : সারচার্জ বিহীন বকেয়া পৌরকর পরিশোধ ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের রাজস্ব বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তি
অনুসারে, ২০২৪-২৫ অর্থ-বছরের পৌরকরের উপর ১০% রেয়াত সুবিধা এবং ট্রেড লাইসেন্স
বকেয়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মওকুফ করা হয়েছে।
রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, যেসব হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত
পৌরকরের বিল পরিশোধ করেন নাই তাদেরকে বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২৫
অর্থবছরের চার কিস্তির উপর ১০% রেয়াত সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ বিহীন ট্রেড
লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাসিক। এ সময়ে
হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে।
এ সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স
নবায়ন করতে মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।