নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

নভেম্বর ১৬, ২০২৩ ১০:১২ 👁️ ১৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: ‘বিশ্বব্যাপী শিখুন, স্থানীয়ভাবে প্রয়োগ করুন’ প্রতিপাদ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজশাহী চ্যাপ্টার ও ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রুয়েট শাখার সহযোগিতায় বৃহস্পতিবার দিবসটি পালন করে।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

এ উপলক্ষে সকালে রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

শোভাযাত্রা শেষে আলোচনা সভা, সেমিনার, পোস্টার প্রেজেন্টশন, ফটোগ্রাফি কনটেস্ট, জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপরিচালক অনুতোষ দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।