সংবাদ বিজ্ঞপ্তি : জেল হত্যা দিবস স্মরণে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর ও ওপেন লাইন শাখার উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) দুপুর ১টায় শিরোইল রেলওয়ে স্টেশন চত্বরে অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খান, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী সহ মহানগর শ্রমিক লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

