নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রেললাইনে পড়লো প্রাচীর, দুই ট্রেন আড়াই ঘণ্টা পর

সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:১৮ 👁️ ১৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর দাসপুকুর এলাকায় রেললাইন ঘেঁষে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল ঈদগাহের সীমানা প্রাচীর। রোববার বিকালে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতে এই সীমানা প্রাচীর ধ্বসে পড়েছে রেললাইনে। এতে দুটি ট্রেন আটকা পড়েছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রেললাইন থেকে প্রাচীর সরানোর পর ট্রেন দুটি ছেড়ে গেছে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

সরেজমিনে দেখা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ও রেললাইনের মাঝে দাসপুকুর এলাকার এই ঈদগাহটি। রেললাইন ঘেঁষে এই ঈদগাহের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এই প্রাচীরের পাশে ভেতর দিকে উঁচু মাটি থাকলেও বাইরে রেললাইনের দিকে নিচে তেমন মাটিই ছিল না। ফলে তুমুল বৃষ্টির মধ্যে এই প্রাচীরের মধ্যে প্রায় ১০০ মিটার ধ্বসে পড়ে। রেললাইনের দুটি পাতের ওপরেই পড়ে প্রাচীরের ইট। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সীমানা প্রাচীরের যে অংশটি এখনও ধ্বসে পড়েনি সেটুকু রাতে ভেঙে ফেলতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেললাইনে প্রাচীর ধ্বসে পড়ার পর বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তখন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনকে রাজশাহী রেলওয়ে স্টেশনে থামিয়ে রাখা হয়। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখী কমিউটার ট্রেনকে কাঁকনহাট রেলওয়ে স্টেশনে থামিয়ে রাখা হয়। পরে স্থানীয় লোকজন এবং রেলওয়ের কর্মীরা গিয়ে রেললাইনের ওপর থেকে দেয়ালের ইটগুলো সরান। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘রেলওয়ের প্রয়োজনে যে সিগন্যাল পোস্ট নির্মাণ করা হয়, সেটিই আমরা রেললাইন থেকে ৭ ফুট দূরে করি। আর এই ঈদগাহের সীমানা প্রাচীর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল রেললাইন থেকে আড়াই ফুট দূরে। ফলে এই প্রাচীরের পুরোটিই এসে পড়ে রেললাইনের ওপর। এতে দুটি ট্রেন আড়াই ঘণ্টা আটকা থেকেছে। লাইন থেকে ইট অপসারণের পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তিনি জানান, এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঈদগাহ কমিটির সঙ্গে কথা বলেছি। যে অংশটুকু এখনও ধ্বসে পড়েনি, সেটুকুও সরিয়ে নিতে বলেছি যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। তারা দেয়াল সরিয়ে নিতে চেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।