নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লালপুরে ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

অক্টোবর ২০, ২০২৩ ১১:১১ 👁️ ৯৪ views
Link Copied!

নাটোর প্রতিনিধি: জেলার লালপুরে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসানুর জামানের মাদকের আসরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। এ নিয়ে সংগঠনটির নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে। নিজেদের প্রোফাইলে ছবিটি পোস্ট করে অনেকেই নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া চারটি ছবিতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে বসে গাঁজা ও মদ সেবনের জন্য প্রস্তুত করছেন মাদকসেবীরা। সেখানে ছাত্রলীগ নেতা জিসান চানাচুর নিয়ে সঙ্গ দিচ্ছেন। তবে এ ছবি কত দিন আগে ধারণ করা হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জানা যায়, জিসানুর উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমান ছেলে এবং আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদের প্রত্যাশী।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা জানান, এমন কর্মকাণ্ড ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করেছে। এসব বিতর্কিত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অভিযুক্ত ছাত্রলীগ নেতা জিসানুর বলেন, রাজনীতি করার কারণে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানেও গিয়েছিলাম সত্যি- তবে আমি কোনো গাঁজা খাই নি। এমনকি আমি সিগারেটও খাই না। আমার ডোপ টেস্ট করলে তার প্রমাণ পাওয়া যাবে। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
এবিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।