নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লিটনকে বিজয়ী করতে ২ নম্বর ওয়ার্ড আ. লীগের মতবিনিময়

মে ২৭, ২০২৩ ৮:০৬ 👁️ ১১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করা লক্ষ্যে ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বেলা ১২ টায় ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নগরীর মোল্লাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

সভাটিতে সভাপতিত্ব করেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, আশ্রয়ণ মহল্লা কমিটির আহ্ববায়ক মাসুদা খাতুন বেবি , ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমা খাতুন, ০২ নং আওয়ামী লীগের মহিলা সম্পাদক খুশিয়া আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।