নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬১ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

ডিসেম্বর ১৭, ২০২৩ ৬:২০ 👁️ ৮৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকাটিতে থাকা ৬১ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাতে এ খবর জানায় বিবিসি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, নৌকাটি প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর থেকে ছেড়ে এসেছিল।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

যাত্রা শুরুর পর বড় বড় ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৬১ অভিবাসী নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ আর বেঁচে নেই।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা।

প্রতিবছর ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা বেড়েছে। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই অনেকে সবচেয়ে করুণ পরিণতি বরণ করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।